গাংনীতে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় আতংক

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম
গাংনীতে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় আতংক

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টায় উপজেলার হিজলবাড়িয়া সাহারবাটি সড়কের আট কবর এলাকার একটি ভুট্টো ক্ষেতের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়।বোমা উদ্ধারের ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  বোমা সাদৃশ্য বস্তু দুটি সড়কে ডাকাতি কিংবা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে জন্য ব্যবহৃত হতে পারে বলে ধারণ করেছে স্থানীয়রা। বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গাংনী থানার এসআই অঙ্কুশ জানিয়েছেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাল টিপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উত্তম কুমার দাস বলেন, বোমা সাদৃশ্য বস্তু  উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে