আহত অবস্থায় নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

এফএনএস অনলাইন ডেস্ক:
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ০৪:১৮ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৪:১৮ পিএম
আহত অবস্থায় নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুদ্ধকালীন সময়ে আহত হওয়া ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তাঁর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, আহত হলেও মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।

বার্তা সংস্থা দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিগ্রামে দেয়া এক বার্তায় লিখেছেন, তিনি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শুনেছেন এবং এ বিষয়ে খোঁজ নিতে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাঁকে জানিয়েছেন-‘আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন’।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ চলাকালে মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে প্রতিবেদনে তাঁর আঘাতের ধরন বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তেহরানে নিজ বাসভবনে এ হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাইসহ আরও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। এরপর গত রবিবার ইরানের ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট আলি খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন।

দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে এখনও জনসমক্ষে দেখা যায়নি। ফলে তাঁর স্বাস্থ্য ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে