স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,৩২৪ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ১১:৩২ এএম
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,৩২৪ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। ফলে নতুন করে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৬৮৩ টাকা, নতুন দাম ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

এর আগে ১১ মার্চ সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১০ মার্চ আরও ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। টানা দুই দফা দাম বাড়ানোর পর এবার স্বর্ণের দামে বড় ধরনের পতন এলো।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে পাকা সোনার দামের ওঠানামা বিবেচনায় রেখেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে