চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: নাহিদ ইসলাম

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৭:৪৬ পিএম
চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, অতি দ্রুত অবিলম্বে এই ফ্যাস্টিটের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভুমিকা রেখেছিলেন। তিনি শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এবং সমালোচনা থাকা সত্বেও গতকাল আমরা সংসদে গিয়েছিলাম। কারন এত কারচুপির পরেও জনগণ আমাদের এবং ১১ দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছেন। সংসদের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যেই এবং সেই কমিটমেন্টেই সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, এই সংসদে আমরা কোন ফ্যাসিবাদের দোসরকে চাই না। ফ্যাসিবাদ মুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকাল খুব ভালোভাবে শুরু হলেও, আমরা আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও, দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আঙ্খাখার ভিত্তিতে সংসদের সাথে এক ধরণের প্রতারণা করা হলো। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাসির রায় কার্যকর যেন হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। তিনি ৪৭,৭১, ৯০, ২৪ এবং শহীদ ওসমান হাদীসহ সকল শহীদদের জন্য ময়মনসিংহ বিভাগবাসীর কাছে দোয়া কামনা করেন। সেই সাথে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন। তিনি ময়মনসিংহে বালু, বাসস্ট্যান্ডসহ সর্বক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে বলেন, ব্রহ্মাপুত্র নদ শুকিয়ে গেছে এ নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এসব প্রতিহত করতে হবে।

এছাড়াও ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য কামরুল হাসান মিলন, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, এনসিপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয় সদস্য) আশিকিন আলম, ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলের আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদার, বিভাগীয় সদস্য সচিব ইকরাম এলাহী খানসহ এনসিপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে