চরভদ্রাসনে ঈমাদের নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৬:৫১ পিএম
চরভদ্রাসনে ঈমাদের নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সব মসজিদের প্রায় আড়াইশো ঈমামের মাঝে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরন করেছেন আমেরিকান প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির ও তার পরিবার। গত শনিবার সকাল সাড়ে ১১ টায় উক্ত নেতার গাজীরটেক গ্রামের বাড়ীর উন্মুক্ত ময়দান থেকে উপজেলার প্রতিটি মসজিদ ঈমামের মাঝে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরন করা হয়। উপজেলার প্রতিজন ঈমামকে নগদ ২ হাজার টাকা, এক বস্তা এরফান মিনিকেট ভাতের চাল, এক কেজি পোলওর চাল, সেমাই ও গুড়া দুধ মিলে প্রায় ৫ হাজার টাকার মালামাল বিতরন করা হয়। একই হারে উপজেলার সব মসজিদ ঈমামদের মাঝে ওই দিন প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল বিতরন করেন তিনি। জানা যায়, উপজেলার আমেরিকান প্রবাসী নেতা আলমগীর কবির উপদেষ্টা, আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বহাল রয়েছেন। তিনি প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার চারটি ইউনিয়নের প্রত্যেক মসজিদ ইমামদের নিজ বাড়ীতে ডেকে নিয়ে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরন করেছেন। এসব নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত আমেরিকান প্রবাসী নেতার ছোট ভাই ও উপজেলা বিএনপি নেতা মোস্তফা কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়াল বক্তব্য দেন আলমগীর কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারী আঃ কুদ্দুস আলী ও স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওঃ ওবায়দুর রহমান।  অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, মাওঃ জামিল আহাম্মেদ, মুফতী সেলিম ও মাওঃ আনোয়ার হোসাইন প্রমূখ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অংগ সংগঠন নেতা গোলাম মোস্তফা, জুলহাস শিকদার ও মোরাদ হোসেন মৃধা প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়ন, চরহরিরামপুর ইউনিয়ন, চরভদ্রাসন সদর ইউনিয়ন ও গাজীটেক ইউনিয়নের প্রত্যেক মসজিদ ঈমামের তালিকা করে তাদের হাতে নগদ টাকা ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে