যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৭:৪২ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে প্রায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ শনিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ৩৬ হাজার ৫০০টি আবাসিক ভবন রয়েছে। রাজধানী তেহরানেই প্রায় ১০ হাজার স্থাপনা হামলার শিকার হয়েছে।

তিনি আরো বলেন, হামলায় ৪৩টি জরুরি সেবা ইউনিট, ৩২টি অ্যাম্বুলেন্স এবং ১২০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ২২৩ জন নারী নিহত হয়েছেন। এছাড়া নিহত শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা বেড়ে ২০৬ জনে দাঁড়িয়েছে।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে কয়েক হাজার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে