খাজরা ইউপির সাবেক চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৭:৪৮ পিএম
খাজরা ইউপির সাবেক চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের মা আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০.৩০ টায় গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে মরহুমাকে দাফন করা হয়। উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মরহুম মোজাহার উদ্দীনের স্ত্রী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মৃত আঃ আলিম ও বিএনপি নেতা জুলফিকর আলী জুলি এবং খাজরা ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের মা আছিয়া খাতুন শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২.৩০ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার অনুষ্ঠিত জানাযা নামাজে ইমামতি করেন, গদাইপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ রবিউল ইসলাম। মাওঃ আবু জাফরের সঞ্চালনায় আলোচনা রাখেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আঃ রশিদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি এনামুল হক সরদার। এসময় উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, অহিদুল ইসলাম মোল্যা, রাশেদ আহমেদ খোকা, আবু হেনা মোস্তফা কামাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, জামাত, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে