দৌলতপুরে মশা ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৭:৫০ পিএম
দৌলতপুরে মশা ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা অভিযান

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে  মশা ও চিকুনগুনিয়া রোগের রোধ কল্পে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা,হয়।এ সময় দৌলতপুর উপজেলা পরিষদের নিকট বর্তী স্থানে গাছপালা ঝোপ,ঝাড় কেটে পরিষ্কার করা হয়। এর অংশ হিসেবে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার করা হয়। দেশ ব্যাপি এ পরিচ্ছন্নতার অংশ হিসেবে সরকার দলিয় এমপির কোন প্রতিনিধিকে এতে অংশগ্রহণে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি বলে জানা গেছে। পরিচ্ছন্নতা অভিযানের সময় উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা  উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে