শুক্রবার (১৩ মার্চ) রাতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যন্ড এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৫২,০০০/-(দুই লক্ষ বায়ান্ন হাজার) টাকা মূল্যমানের ৬৩ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মো: আবু বকর সিদ্দিক পিলটন (৪০), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- আমবাগান, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা ও ২। মো: তরিকুল ইসলাম (৩২), পিতা- মো: জাহাবক্স, সাং- ডাকাতিয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।