কালকিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছেন কাতার প্রবাসী সমাজ উন্নয়নকর্মী, দক্ষ সংগঠক ও মানবতার ফেরিওয়ালা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবীদ মোঃ রাসেল হাওলাদার। মাদারীপুর জেলার এবং কাতারে একজন সক্রিয় নেতা ও মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দোহা, কাতার কমিটির প্রভাবশালী সভাপতি হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি সুপরিচিত।
সামাজিক উন্নয়নে তার ভূমিকা চোখে পড়ার মতো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার এই নেতা শিক্ষার প্রসারে বিশেষ মনোযোগী। কালকিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার স্কুল-কলেজে যেমন ঘন ঘন পরিদর্শনে যান, তেমনি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের খোঁজখবর নেন নিজে গিয়ে। কালকিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সম্ভাব্য প্রার্থী হওযার প্রসঙ্গে জানতে চাইলে মোঃ রাসেল হাওলাদার বলেন, “পৌরসভার ৫ নং ওয়ার্ডের সকল সম্মানিত নাগরিকদের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের মূল্যায়ন করে তারা আমাকে প্রার্থী মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরো বলেন," নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে ‘পরিবর্তনের অঙ্গীকার’ বাস্তবায়ন করে আধুনিক ও সুশৃঙ্খল মানবিক ৫নং ওয়ার্ড গড়ে তুলতে চাই ।” প্রবাসী মোঃ রাসেলল হাওলাদার কে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তৃণমূলের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও সক্রিয়তা তাকে আসন্ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। কালকিনি পৗরসভার ৫ নং ওয়ার্ডের সম্মানিত অনেক নাগরিকই সাংবাদিকদের বলেন, মানবাতার ফেরিওয়ালা, গরীব দুখির আশার আলো মোঃ রাসেল হাওলাদার কাউন্সিলর হিসেবে বিজয়ী হলে আমরা তার থেকে ভাল মানের সেবা পাবো। শহিদুল হাওলাদার নামে এক যুবক বলেন, কাতার প্রবাসী রাসেল হাওলাদার কাউন্সিলর হিসেবে বিজয়ী হলে আমাদের ৫নং ওয়ার্ড মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত হবে।