কণ্ঠশিল্পী তানজীব সারওয়ারকে নিয়ে অপপ্রচার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১২:১৭ পিএম
কণ্ঠশিল্পী তানজীব সারওয়ারকে নিয়ে অপপ্রচার

দেশবরেন্য কণ্ঠশিল্পী বরিশালের গৌরনদী পৌরসভার প্রথম প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ফারুকের একমাত্র ছেলে তানজীব সারওয়ারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। কণ্ঠশিল্পী তানজীব সারওয়ার আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ করে ওইসব গণমাধ্যমে গত কয়েকদিন থেকে অপপ্রচার শুরু করা হয়। অবশেষে সকল অপপ্রচারের অবসান হয়েছে খোঁদ কণ্ঠশিল্পী তানজীব সারওয়ারের নিজস্ব ফেসবুক আইডির একটি পোস্টে। পাঠকদের জন্য ওই পোস্টটি হুবাহুব তুলে ধরা হয়েছে। যেখানে কণ্ঠশিল্পী তানজীব সারওয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার একটি ছবি পোস্ট করে লিখেছেন

‘আলহামদুলিল্লাহ’ সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ্য থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারন। সবাই দোয়া করবেন। অগ্রীম ঈদ মোবারক ও ভালোবাসা।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপর একটি পোস্টে কণ্ঠশিল্পী তানজীব সারওয়ারের চাচাতো বোন ফারাবী জুঁই উল্লেখ করেন

প্রিয় সবাই,

সোশ্যাল মিডিয়ায় আমার ভাইকে নিয়ে যে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও দুঃখজনক। কিছু অসাধু মানুষ যাচাই না করেই এই ধরনের ভুয়া খবর ছড়াচ্ছে, যা একজন মানুষ ও তার পরিবারের জন্য খুবই কষ্টদায়ক। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আলহামদুলিল্লাহ, আমার ভাই এখন ভালো আছে। সে কিছুদিন অসুস্থ ছিল, কিন্তু তাকে নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলো সত্য নয়। আমার ভাইয়ের নামে আজ পর্যন্ত কোনো বাজে নিউজ হয়নি, বা বাজে কোনো রেকর্ডও নেই, না মিডিয়াতে, না বাস্তবে, না পরিবারে।

এমন কি আমাদের পরিবারের এমন কোনো বাজে কাজ কোনোদিনও কেউ করেনি, আশা করছি আল্লাহর রহমতে কোনোদিন হবেওনা এমন বাজে কাজ। আমি, আমরা, আমার পরিবারের সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আর ইনশাল্লাহ সামনের দিনগুলো আমরা এইভাবেই ভালো থাকবো সবার দোয়াতে। মিডিয়াতে সবাই কাজ করে মানে তারা সবাই খারাপ না, আর খারাপ কোনো স্টেপ নিবো। আমাদের পরিবার, আমাদের যথেষ্ট ভদ্রতা এবং ভালো কিছুর শিক্ষা দিয়েছে। তাই আমরা জানি বা বুঝি কোন সময় কোনটা করা উচিৎ। সবাইকে অনুরোধ করছি, দয়া করে যাচাই না করে কোনো খবর বিশ্বাস বা শেয়ার করবেন না। ভুয়া খবর ছড়ানো শুধু অন্যায়ই নয়, এটি একজন মানুষের সম্মান ও পরিবারের শান্তির উপর আঘাত করে। আশা করি সবাই সচেতন হবেন এবং গুজব থেকে দূরে থাকবেন। সবাই আমাদের জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াতে ভাইয়া অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে।

মুখ খুলেছেন তার স্ত্রী :

গত বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাত থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সংগীতশিল্পী তানজীব সারওয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’র খবর। গুঞ্জন ওঠে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীর স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি (সাবা সানজিদা রহমান) জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারওয়ার সুস্থ আছেন। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিলো। তিনি আরও জানিয়েছেন, আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তানজীব। ১২ মার্চ মধ্যরাতে হঠাৎ চাপ বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। গুজব ছড়ানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দয়াকরে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য, গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত তানজীব সারওয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে যাত্রা শুরু করেন। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। পরে ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে