দেলদুয়ারে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০১:০৩ পিএম
দেলদুয়ারে বিএনপির  ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের দেলদুযারে  উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে । শনিবার  দেলদযার  শাফিয়া  বালিকা উচ্চ   বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ নাগুরপুর  -দেলদুয়ার আসনের  সংসদ সদস্য  মো: রবিউল আওয়াল  লাভলু। উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ খান চানখার  সভাপতিত্ব অনুষ্ঠান পরিচালনা  করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ,  এসময় উপস্তিত ছিলেন  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক  মো: অপু তালুকাদার শিপুল,সদস্য সচিব বাবুল চৌধরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কালাম তালুকদার,  সদস্য সচিব মোঃ সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক  শোহানুর  রহমান সোহেলসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির   অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে