পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ ওহিদুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।। আজ সকাল ১০ টার দিকে উপজেলা সড়ক সংল একটি বিকাশের দোকান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কলাপাড়া থানার উপপরিদর্শক মো. হামিদুল জানান, এক হাজার টাকার ১৪ টি জাল নোট নিয়ে ওই যুবক উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের একটি দোকানে বিলাশ করতে যায়। এসময় দোকান মালিকের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জাল টাকাসহ আটক করা হয়। এসময় ওই যুবকের অন্য সহযোগী মেহেদী হাসান পালিয়ে যায়। পুলিশ জানায়, ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। এ জাল টাকার প্রতারক চক্রের অন্য সহযোগীদের গ্রেফতার করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।