গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ১ যুবক নিহত।
রোববার (১৫ মার্চ) ভোর ৪ টার দিকে ড্রাম ট্রাকের চাপা পড়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। রোববার ভোর ৪ টার দিকে মাসুম মাটি কাটার খাদ দেখতে গেলে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় পড়ে মাসুম (২৫) নামের ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় মাটি খেকুরা নিহত মাসুমের পরিবারকে ৫ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়ে সমঝোতার সৃষ্টি করছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান , মাটির ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শাহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।