কাপাসিয়ায় কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৩:০০ পিএম
কাপাসিয়ায়  কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে হলুদ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ মার্চ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। এসময় উপজেলা কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে হলুদ চাষের জন্য প্রতি কৃষককে ২০ শতক জমিতে ১'শ কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। এসময় অন্যান্যের মাঝে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে