রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৩:১৯ পিএম
রংপুরে দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

রংপুরে নিজের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর ২৮ নং ওয়াডের সাজাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতদের নাম সূচনা ঘোষ  ও জয়দেব ঘোষ । পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের(৪৫)  স্ত্রী সূচনা ঘোষ (৪০) তার দেড় বছরের পুত্র সন্তান জয়দেব ঘোষ কে শ্বাস রোধ করে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে নিজে আত্মহত্যা করে। বিষয়টি জানালার ফাঁদক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণী পড়ুয়া কন্যা পুষ্পিতা ঘোষ। ওই গৃহবধূর পূজা ঘোষ নামের আরেক মেয়ের বিয়ে হয়েছে। গৃহবধুর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মুদি দোকানী পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  স্বামী শঙ্কর ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তার স্ত্রী। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসায় দেয়া হয়েছে। তার ধারনা মানসিক অবসাদগ্রস্ত থেকেই পুত্রকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।  অন্যদিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটছে তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে