শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির ঈদ উপহার প্রদান

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৪:২৫ পিএম
শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির ঈদ উপহার প্রদান

শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির আয়োজনের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রোববার (১৫ মার্চ ) দুপুরে শহরের নতুন বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি গৌতম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঈদ উপহার প্রদান করা হয়। এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ সেনটু, সিনিয়র সহ-সভাপতি মধুসূদন গুপ্ত, সহ-সম্পাদক মমিনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জিত সিং, নির্বাহী সদস্য ওয়ারেছ জাহান, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমূখ। সমিতির সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও জেলার ১৮০ টি পরিবহন মালিকের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকা ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে