আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বিনিময় সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৫ মার্চ, ২০২৬, ০৫:২৫ পিএম | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৫:২৫ পিএম
আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বিনিময় সভা

আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বেলা ১১ টায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আশাশুনি মডেল মসজিদ মিলনায়তনে এ সভার আয়োজন করে।  রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইকো সুন্দরবন প্রকল্পের মনিটরিং অফিসার দ্বীপ সাহা, অবঃ অধ্যক্ষ রুহুল আমিন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, জেলা জার্নালিজম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, আশাশুনি বাজার কমিটির সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, এনজিও সমন্বয় কমিটির সভাপতি আসাদুল ইসলাম আজাদ, অবঃ প্রধান শিক্ষক কামরুন্নাহার, ইয়ুথ ফর সুন্দরবনের আশাশুনি সেক্রেটারী আসাদুল্লাহ আল মাসুদ, সদস্য ফতেমা খাতুন, কালিগঞ্জ সদস্য জাকিয়া সুলতানা কেয়া, শ্যামনগর সেক্রেটারী মোন্তাকিসুল ইসলাম রুহানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, আশাশুনি সভাপতি আশরাফ হোসেন। 

আপনার জেলার সংবাদ পড়তে