তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৬:১১ পিএম
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় আলিফ(৩) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (১৫মার্চ) উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে তেতুলতলা নামক পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে সুরুলিয়া ইউনিয়নের শার্শা গ্রামের মাজেদ গাজী ও সিমা বেগমের ছেলে।  মৃত্যু শিশুর মামা লাবু গাজী বলেন,আমার বোন সিমা বেগম কিছুদিন ধরে বালিয়াদহ গ্রামে আমাদের এখানে থাকে। তার ছেলে আলিফকে নানা নবা গাজী ও নানী করুণা বেগমের কাছে রেখে হলুদ শুকানোর কাজে যায়। দুপুরে দিকে শিশুটি মগ নিয়ে নানির সাথে পুকুর ঘাঠে খেলা করছিল। অসাবধানতাবসত সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে মৃত: অবস্থায় পানি থেকে তোলা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্রমর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে