উপজেলায় পর্যায়ে

শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৬:৩১ পিএম
শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলার  তালা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে কুমিরা মহিলা ডিগ্রী কলেজ এর  কারিগরি বিভাগের শিক্ষক ইয়াছিন আলী  (লাকি)প্রথম স্থান  অর্জন করায় আজ রবিবার ১৫ ই মার্চ তালা উপজেলা শিক্ষা অফিস কক্ষে সকাল ১০ টাই অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ক্রেস্ট  ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষা অফিস সূত্রে জানা যায় শিক্ষা সপ্তাহ২০২৬ উপলক্ষে উপজেলার দশটি কলেজের ভিতরে কুমিরা মহিলা ডিগ্রী কলেজের কারিগরি বিভাগের শিক্ষক শেখ  ইয়াসিন আলী প্রথম স্থান অর্জন করাই তার হাতে  ক্রেস্ট  ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা  শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান। কারিগরি বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ ইয়াসিন আলী (লাকি)  বলেন, ‘আমাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করায় আমি গভীরভাবে সম্মানিত ও অনুপ্রাণিত। এই স্বীকৃতি আমার শিক্ষকতা জীবনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’তিনি আরো বলেন এই অর্জনের পেছনে আমার চেষ্টা ও কলেজের  প্রিন্সিপাল ম্যাডামের এর দিকনির্দেশনা, আর আমার  সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। কলেজের প্রিন্সিপাল লুৎফুরজমান বলেন, ‘আমার প্রাণের প্রতিষ্ঠান কুমিরা মহিলা ডিগ্রী কলেজ আর এ কলেজ থেকে  উপজেলা পর্যায়ে আমার কলেজের শিক্ষক  শ্রেষ্ঠ শিক্ষক  হিসাবে  নির্বাচিত হওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।’ তিনি আরও বলেন, ‘এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করছি।’ পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের সভাপতি রেহেনা আক্তার  বলেন, ‘কুমিরা মহিলা ডিগ্রী কলেজ  তালা উপজেলার একটি ঐতিহ্যবাহী, পুরোনো ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মানের দিক থেকে এটি এলাকার অনান্য।উপজেলার দশটি কলেজের ভিতরে আমার কলেজের শিক্ষক শেখ ইয়াসিন আলী(লাকি) প্রথম স্থান অর্জন করে  কলেজের সুনাম অক্ষুন্ন রাখাই আমি তাকে অভিনন্দন জানাই। এবং সামনে এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে