নাসিরনগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৭:০৮ পিএম
নাসিরনগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে   ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ  জুনাইদ আহসান,জামায়াতের আমির মাওলানা । বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ  রাজিফুল হাসান বাপ্পী,বাংলাদেশ খেলাফত মজলিস-এর  উপজেলা  সেক্রেটারি  বিএম মোহাম্মদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নাসিরনগর উপজেলা আমীর  অধ্যাপক একেএম আমিনুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি ক্বারী মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম খোকন,জালাল উদ্দিন সোহান, মোহাম্মদ লাল মিয়া। এ সময়  জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ,সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ।

আপনার জেলার সংবাদ পড়তে