দুই রোগীর মৃত্যু, শেবাচিমের দুই নার্সকে সাময়িক বরখাস্ত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম
দুই রোগীর মৃত্যু, শেবাচিমের দুই নার্সকে সাময়িক বরখাস্ত

ভুল চিকিৎসায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) দুইজন নারী রোগীর মৃত্যুর ঘটনায় দুইজন নার্সকে বরখাস্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বরকাস্তকৃত নার্সরা  হলেন হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর জানিয়েছেন, বলেন, এ ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  কমিটিতে সভাপতি করা হয়েছে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে এবং সদস্য সচিব করা হয়েছে হাসপাতালের নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন ডা. আল মামুন খানকে। এছাড়া কমিটিতে হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ শাহানাজ পারভীনকে সদস্য রাখা হয়েছে। কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাসপাতাল পরিচালকের কাছে দাখিল করার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন রোগী হেলেনা বেগম (৪৮) ও শেফালী বেগমকে (৭০) রবিবার সকালে ভুল ইনজেকশন প্রয়োগ করার অভিযোগ ওঠে কর্তব্যরত সেবিকাদের বিরুদ্ধে।  আর ওই ভুল ইনজেকশন প্রয়োগের ফলে সকালে ওই দুই রোগীর পাঁচ মিনিটের ব্যবধানে মৃত্যু হলে হাসপাতালজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে