লাইলাতুল কদর উপলক্ষে

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এমপি শরফুদ্দিন আহমেদ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০২:১৪ পিএম
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এমপি শরফুদ্দিন আহমেদ

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে উজিরপুর-বানারীপাড়া সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস শরফুদ্দিন আহমেদ সান্টু দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমান্বিত রজনী মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাত লাভের এক মহামূল্যবান সুযোগ। এ বরকতময় রাতে মহান আল্লাহ তায়ালা যেন সবার ইবাদত কবুল করেন এবং আমাদের রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন-এই কামনা করেন তিনি। তিনি আরও বলেন, এ পবিত্র রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত। মহান আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং দেশ ও জাতিকে শান্তি, ঐক্য ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন। শেষে তিনি সকলকে পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়ে বলেন, লাইলাতুল কদর মোবারক।