সিটি কর্পোরেশনের

ময়মনসিংহ প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান রোকন

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০২:৫৭ পিএম
ময়মনসিংহ প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান রোকন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন। সোমবার সকালে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান রোকনের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। এসময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন প্রশাসককে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারিরা বরণ করে নেন। পরে নগর ভবনের সামনে দোয়ার আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সকলের সহযোগিতায় পালন করার চেষ্ঠা করবো। তিনি যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে