শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচীর আলোকে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচীতে আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃ খনন করা হবে। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা দূও হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃ খনন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল নামের একটি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি। তিনি বলেন, ভান্ডারিয়ার মতো সারা দেশে এরকম অনেক খাল আছে। সেগুলো পুনঃ খনন হলে এলাকার কৃষি, মৎস্য এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুরের সেনা ক্যাম্প অধিনায়ক মেজর ইসরাফ হোসাইন, পানি উন্নয়ন বোর্ড বরিশাল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু , ভান্ডারিয়া উপজেল াবিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন প্রমুখ।