পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নে ১ হাজার ৪২৬ টি দুস্থ ও গরীব অসহায় পরিবারের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত রোববার (১৫ মার্চ) দিনব্যাপী পাঁচবাগ ইউনিয়ন পরিষদের তালিকাভুক্ত ১ হাজার ৪২৬ জনের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধন করেন পাঁচবাগ ইউপির প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য আলম রোশন সোহেল, বাহার মাস্টার, মাজারুল ইসলাম নয়ন, ইউপি সচিব, উদ্দোক্তা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে প্রমুখ।