নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৬:৪৪ পিএম
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃত্তিভিত্তিক পরীক্ষা ২০২৫ এর  পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। রংধনু ব্যাচ ৯৬ এর আয়োজনে পঞ্চম শ্রেণীর বৃত্তি ভিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। নগদ অর্থ হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ১ হাজার টাকা প্রদান করা হয়।  এ সময় রংধনু ব্যাচ ৯৬ এর সহ-সভাপতি হারিসুল বারি রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল ইসলামসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে