ভেড়ামারায় প্রয়াত কবি-সাহিত্যিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৬:৪৮ পিএম
ভেড়ামারায় প্রয়াত কবি-সাহিত্যিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া

কুষ্টিয়ার ভেড়ামারা সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে গতকাল সন্ধ্যায় সাহিত্য পরিষদের আয়োজনে প্রয়াত কবি- সাহিত্যিক ও আত্মীয়-স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবি আসমান আলী। বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রবীণ শিক্ষাবিদ আনোয়ার উল আজিম, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী, বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম ও সাবেক ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাথী গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রভাষক আনিসুর রহমান, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা,গীতিকার ও কবি পরাণ মাস্টার, পদ্মা পাড়ের কবি মনির উদ্দিন, প্রবীণ কবি মোজাম্মেল হক, কবি আশরাফুল ইসলাম চাঁদ, শাহিনুর হালিম, আব্দুল কুদ্দুস, তারিকুল ইসলাম তারেক, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, আব্দুল আলিম, জাহিদ হাসান, মাসুদ রানা সহ কবি, সাহিত্যিক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে