চাঁদাবাজমুক্ত দেশ ও সিন্ডিকেটমুক্ত বাজার প্রত্যাশা জনগণের-মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৬:৫০ পিএম
চাঁদাবাজমুক্ত দেশ ও সিন্ডিকেটমুক্ত বাজার প্রত্যাশা জনগণের-মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিন্ডিকেট চক্র এখন বহাল তবিয়তে। সিন্ডিকেটমুক্ত করে বাজার নিয়ন্ত্রণ করা জরুরি। চাঁদাবাজমুক্ত দেশ গঠন এবং সিন্ডিকেটমুক্ত বাজার করতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, রমজান মাস ইবাদতের মাস, কুরআন নাজিলের মাস, মহানুভবতার মাস, আত্মসংযমের মাস। তাকওয়ার অর্জনের মাস। এ মহান মাসে তাকওয়া অর্জন করে তাকওয়াভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ হাজী ক্যাটারিং এন্ড রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের পল্টন থানা ভারপ্রাপ্ত সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় থানা নেতৃবৃন্দ অংশনেন। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে অস্বীকারকারীদেরকে অকৃজ্ঞ হিসেব আখ্যায়িত করে বলেন, জুলাই বিপ্লবে সর্বপ্রথম দলীয় ব্যানার নিয়ে রাজপথে প্রকাশ্যে ইসলামী আন্দোলনের আমীল পীল সাহেব চরমোনাই কঠোর হুমকি দেন। এর পরবর্তীতে দলের সিনিয়র নায়েবে আমীর প্রকাশ্যে দলীয় ব্যানার নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে শাহবাগে অবস্থানরত ছাত্রদের আন্দোলনে লক্ষাধিক জনতা নিয়ে উপস্থিত হলে আন্দোলনের মুভমেন্ট পরিবর্তন হয়ে যায়। এখন এমপি হয়ে যারা ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকার করে না, তারা অবশ্যই অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। স্বীকার না করলেও ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা কেউ মুছে দিতে পারবে না। যারা ইসলামী আন্দোলনের অবদান স্বীকার করে না  তারা জাতীয় বেঈমান।

আপনার জেলার সংবাদ পড়তে