রাজধানীর ডেমরায় ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৬:৫৬ পিএম
রাজধানীর ডেমরায় ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রোববার (১৫ মার্চ) রাজধানীর ডেমরা থানাধীন ডেমরা চৌরাস্তা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর ডেমরা থানাধীন ডেমরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে একটি হলুদ ও নীল রংয়ের কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে ভ্যানের ড্রাইভার ও হেলপার পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ দুজনকে আটক করে। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত প্রায় ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম মো: নাছির উদ্দিন (৫৫), পিতা- মৃত আ: মজিদ হাওলাদার, সাং- বেতরা, থানা ও জেলা- ঝালকাঠি ও মো: রাসেল (৩৮), পিতা- কামাল হোসেন, সাং- আতিক মার্র্কেট, আমুলিয়া, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১১-৮৯৪৯ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে