পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৬সার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জালালাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬শ, ৪১টি কার্ডের বিপরীতে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য-মোকলেছুর রহমান, মোজব্বার আলী, মাহবুবর রহমান, মনিরুল ইসলাম, কাঞ্জন বিবি, নুর জাহান, আলী মাহমুদ, মশিয়ার রহমান, শফিউল আজম, সাইফুল ইসলাম, ডিএম আফতাবুজ্জামান, সালমা খাতুন ও উদ্যোক্তা ইমাদুল হক প্রমুখ।