র্যাব-১০ এবং র্যাব-১৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় সংঘটিত গৃহবধূ হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় একমাত্র আসামি স্বপন (২২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নেকরোজবাগ এলাকায় আসামি স্বপন (২২), পিতা- শফিকুল ইসলাম, সাং- পলাশ বাড়ী, থানা- কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম এবং তার স্ত্রী দীর্ঘ দিন যাবৎ একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল। দীর্ঘদিন ধরে আসামি স্বপন ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি আসামি স্বপন তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে মাথা এবং হাতে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১২, তারিখ- ২০/০২/২০২৬ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় রোববার (১৫ মার্চ) তারিখ বিকেলে র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১৪ এর সহযোগিতায় টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি স্বপন (২২), পিতা- শফিকুল ইসলাম, সাং- পলাশ বাড়ী, থানা- কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।