গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:১৩ পিএম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা দশটায়  উপজেলা সভাকক্ষে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের প্রতিনিধি রাকিব উদ্দিন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। সভায় আগামী ঈদুল ফিতরের ছুটির মধ্যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে