নাসিরনগরে দুঃস্থ-অসহায়দের শাড়ী, থ্রি-পিস ও রুমাল বিতরণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:২০ পিএম
নাসিরনগরে দুঃস্থ-অসহায়দের শাড়ী, থ্রি-পিস ও রুমাল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি,থ্রি-পিস ও হাজি রুমাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার বিকালে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট চত্বরে  নাসিরনগর সদর ইউনিয়নের দুঃস্থ ও অসহায়দের মধ্যে  প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে  উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিলের সঞ্চালনায় এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও  উপকারভোগীরা  উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের দুঃস্থ ও অসহায়দের মধ্যে ৭০০ পিস শাড়ি,১০০টি থ্রি-পিস ও ৫০ টি হাজী রুমাল বিতরণ করা হবে।