কচুয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:২৩ পিএম
কচুয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান

কচুয়ায় ভৈরব ট্রেডার্স এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ মার্চ বিকাল পাঁচটায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে ভৈরব ট্রেডার্স এর প্রোপাইটার শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে  অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন সিকদার, সাবেক ছাত্রশিবির নেতা আরিফুল ইসলাম ভূঁইয়া সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে