অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৩৬ পিএম
অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বরিশাল নগরীর রুপাতলীস্থ অপসোনিন ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ক্যাপসুলের ফ্যাক্টরীতে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ারসার্ভিস।  এর আগে সোমবার বিকেল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, কারখানার বয়লারের জ্বালানীর জন্য কাঠের গুড়ি স্তুপ করে রাখা ছিলো। অসাবধানতাবশত ওই কাঠের গুড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কাঠের গুড়ি হওয়ায় পুরোপুরি নিভে যেতে সময় লাগে।  তবে আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানানো সম্ভব নয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।