রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি নেতা রিটন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৮:২৫ পিএম
রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি নেতা রিটন
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দুপুর সোয়া ১টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকার নিজ বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনে আসেন মাহফুজুর রহমান রিটন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে সিটি ভবনের মেয়র দপ্তরে বিভাগীয় কমিশনার ও বিদায়ী প্রশাসক আনম বজলুর রশিদ লিখিতভাবে তার কাছে কর্পোরেশনের দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের আগে নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর শাহ মখদুম (রহ.) দরগায় মাজার জিয়ারত করেন। সেখানে বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মাহফুজুর রহমান রিটন বলেন, যতদিন দায়িত্বে থাকবেন ততদিন নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। পাশাপাশি রাজশাহী নগরীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করবেন বলে জানান তিনি। বিশেষ করে নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং মশা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথাও উল্লেখ করেন নতুন এই প্রশাসক।রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহফুজুর রহমান রিটন
আপনার জেলার সংবাদ পড়তে