বৈদ্যুতিক শট সার্কিটে দিনমজুরের মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ১০:৩২ পিএম
বৈদ্যুতিক শট সার্কিটে দিনমজুরের মৃত্যু

বরিশালের বৈদ্যুতিক শট সার্কিটে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সার্ভেয়ার আক্তারুজ্জামান ওরফে বাবুলের ঘেরে এই ঘটনা ঘটেছে। মৃত ওই দিনমজুরের নাম গিয়াস উদ্দিন ফরাজী। তিনি মেহেন্দীগঞ্জ উপজেলার চরচাপালি এলাকার রাজ্জাক ফরাজীর ছেলে। নিহতের বোন শামসুন্নাহার জানিয়েছেন, তার ভাই চরবাড়িয়ায় সার্ভেয়ার আক্তারুজ্জামান বাবুলের ঘেরে দিনমজুরের কাজ করতো। সোমবার বৃষ্টি শুরু হলে ঘের থেকে বের হওয়ার সময় বৈদ্যুতিক শট সার্কিটে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে