সেনবাগে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম
সেনবাগে  ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সেনবাগে মাদকবিরোধী এক অভিযান চালিয়ে মো: আনোয়ার হোসেন প্রকাশ সুমন (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  মঙ্গরবার রাতে ফেনী নোয়াখালী মহাসড়ক সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউপি  তিন পুকুরিয়া নামকস্থানে অপু বৈঞ্চবের ভাঙ্গারী দোকানের সামনের ফুটপাত থেকে  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে অভিযান আসামি আনোয়ার হোসেন প্রকাশ সুমন কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোঃ আনোয়ার হোসেন সুমন উপজেলার ৭ নং মোহাম্মদ ইউপির ২ নং ওয়ার্ড  দক্ষিণ রাজারামপুর গ্রামের বক্স আলী মিয়াজী বাড়ির মৃত জয়নাল আবেদীন ছেলে। মাদক উদ্বারের ঘটনায় সুমনে বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ ভূইয়া বাদি হয়ে সেনবাগ  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারা মোতাবেক ১  টি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে