গাংনীতে দরিদ্র পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
গাংনীতে দরিদ্র পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনীতে দেড়শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কসবা ব্লাড ব্যাংক সােসাইটির উদ্যােগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহমেদ জানান, প্রতিবছরের ন্যায় এবারও সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। এ বছর দেড়শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডা.শহীদুল্লাহ্, এস.এম.রফিকুল ইসলাম বকুল,কামাল হোসেন লাল্টু মাষ্টার, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো: সাগর ইসলাম, মারুফ মীর,, মিজান, মনিরুল, সাহারুল, আকাশ, হুছাইন রিয়াদ, ফারুক, সোহরাব সহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  মেহেরপুরের গাংনীতে দেড়শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কসবা ব্লাড ব্যাংক সােসাইটির উদ্যােগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহমেদ জানান, প্রতিবছরের ন্যায় এবারও সমাজের অসহায়  সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। এ বছর  দেড়শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।  সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডা.শহীদুল্লাহ্, এস.এম.রফিকুল ইসলাম বকুল,কামাল হোসেন লাল্টু মাষ্টার, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক  মো: সাগর ইসলাম, মারুফ মীর,, মিজান, মনিরুল, সাহারুল, আকাশ, হুছাইন রিয়াদ, ফারুক, সোহরাব সহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে