নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস মিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়। সোমবার বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে তার নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, বীর মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দীন খান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন, পোগলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ এবং প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় পোগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রভাষক মোস্তফা কামাল। এরপর উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।