পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: রইছ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমান চুন্নু। শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রশাসক সাইফুল ইসলাম লিপু, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাফফর আলী, স্বরমালিকা সংগীত একাডেমির পরিচালক আশরাফুল আলম রিপন, এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন এবং নৃত্যাঞ্জলি আর্টস একাডেমির সভাপতি কামরুল হাসান পাশা। শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারি শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক শুভ কুন্ডুসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংবাদকর্মীরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।