সাত দিনের ছুটিতে দেশের যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গমনের জন্য আজ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বা এর আশেপাশে কোনো তারিখে মোট সাত দিনের জন্য ছুটিতে থাকবেন তিনি। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি আদেশে এ তথ্য জানা যায়। মোট পাঁচটি শর্তের ওপর ভিত্তি করে তিনি এ ছুটি পেয়েছেন। শর্তগুলো হলো- এই সফরের সব ব্যয় মন্ত্রী ব্যক্তিগতভাবে বহন করবেন; এ বিষয়ে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা থাকবে না; তিনি অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করবেন না; তার স্ত্রী মিসেস নাজমুন নাহার বেবী তার সঙ্গে সফরসঙ্গী হবেন; এবং তিনি ১৭ মার্চ বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা হতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৩ মার্চ বা নিকটবর্তী কোনো তারিখে সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।