প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেলেন ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মী

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৩:০৪ পিএম
প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেলেন ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মী

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে পেলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী। সিটি করপোরেশনের প্রশাসক রোকনোজ্জামান সরকার দুপুরে টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদান তুলে দেন। এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি সচিব এস এম মিকাইল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রধান বর্জ কর্মকর্তা শিরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। মসিক প্রশাসক যানজট, মাঠপর্যায়ে পরিচ্ছন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রী এই অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছেন।’ তিনি জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন ও মশামুক্ত নিরাপদ নগরী গড়ে তুলতে তিনি  সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে