আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। পৌরসভার ৪৬০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।চাঁদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ঈদের আগে উক্ত কর্মসূচির চাল সুন্দরভাবে বিতরণের জন্য দায়িত্ব এবং নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। ২৭ রমজান মঙ্গলবার চাঁদপুর পৌর পাঠাগারের সামনে ভিজিএফ এর চাল নিতে আসা পরিবার গুলোর ভিড় দেখা যায়।