বাঘায় পৃথকভাবে পুকুর খনন

বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমান

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১৭ মার্চ, ২০২৬, ০৩:৪০ পিএম | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৩:৪০ পিএম
বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমান

রাজশাহীর বাঘায় পৃথকভাবে পুকুর খনন ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার বাউসা ইউনিয়নে বিভিন্ন এলাকায় পৃথকভাবে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। জানা গেছে, বাউসা ইউনিয়নের পীরগাছা তেঁতুলিয়া এলাকার জুলাপাড়া মাঠে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন থেকে অবৈধভাবে পুকুর খনন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন এর আগে সতর্কতামূলকভাবে লাল পতাকা টানিয়ে দেয় এবং ভেকু মেশিনের ব্যাটারি খুলে নেয়। এরপরও খনন কার্যক্রম চালানোর অভিযোগে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া তেঁতুলিয়া বাজারে মেসার্স সামিয়া অয়েল সেন্টার-এর স্বত্বাধিকারী এনামুল হক বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।  অপর দিকে পীরগাছা মোড়ে শিমুল টেলিকমের মালিক শিমুল হোসেন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, অবৈধভাবে পুকুর খনন ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে