মঙ্গলবার (১৭ মার্চ) রাতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১৪,১০০/- (চৌদ্দ হাজার একশত) টাকা, সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। সঞ্জয় সরকার (৪২), পিতা- সুভাষ সরকার, সাং-শিবরামপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানার বেশ কয়েকটি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।