রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে ২৬৪ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৪:০৪ পিএম
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে ২৬৪ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কৈবর্তপাড়া এলাকা হতে ২৬৪ (দুইশত চৌষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭৯,২০০/- (ঊনআশি হাজার দুইশত) টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মিলন (৪২), পিতা- মোঃ আবু বক্কর, সাং- কৈবর্তপাড়া কালীগঞ্জ, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এসময় তার সঙ্গে থাকা ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে