গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৫:১৬ পিএম
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ব্রহ্মপুত্র নদের তীরে পানিতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ ভাসমান অবস্থা পড়ে রয়েছে। ঘটনাটি মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের নিচে ঘটে। যুবকের বয়স আনুমানিক ২০ বছর। স্থানীয়রা জানিয়েছে, সকাল ১১ টা দিকে স্থানীয় এলাকাবাসী খুরশিদ মহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে তীরে পানিতে অজ্ঞাত নামা এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পাগলা থানা পুলিশকে সংবাদ জানায়।  এদিকে খুরশিদ মহল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে তীরে পানিতে অজ্ঞাত নামা এক যুবকের মৃতদেহ পড়ে আছে এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সহ পাশ্ববর্তী হোসেনপুর উপজেলাসহ দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে ব্রিজের নিচে ও উপরে লাশটি এক নজর দেখতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি পরিচয় পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে