বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ইউনিয়ন আমীর মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটি কোনো দান বা অনুদান নয়, বরং আপনাদের সন্তান ও ভাই হিসেবে সামান্য উপহার। তাই এটিকে উপহার হিসেবেই গ্রহণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের পর্যায়ের নেতৃবৃন্দ।